"শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন"— কোন্ দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? ওই মুহূর্তে তপন কী সংকল্প নিয়েছিল?
উত্তর
➤ দুঃখের মুহূর্ত :
'সন্ধ্যাতারা' পত্রিকায় নিজের ছাপা গল্প পড়তে গিয়ে তপন যখন বুঝল গল্পটি ছোটো মেসোমশাই আগাগোড়া বদলে দিয়েছেন, তখন নিজের গল্পে নিজেকে খুঁজে না পেয়ে তপন খুব দুঃখ পেয়েছিল।
➤ তপনের সংকল্প :
এই দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যদি আবার কখনও সে নিজের লেখা ছাপতে দেয় তবে কারুর মাধ্যমে নয়, নিজে গিয়ে পত্রিকা অফিসে দিয়ে আসবে।
INFOPEDIA
"লেখা শেষ করে যখন শুতে যাচ্ছি, রাস্তায় জল দিচ্ছে।"— এই ছিল আশাপূর্ণা দেবীর লেখক জীবন। সারাদিন ব্যস্ত থাকতেন সংসারের কাজে। তারপর রান্নাঘর থেকে বেরিয়ে ভিজে হাতখানি আঁচলে মুছতে মুছতে লিখতে যেতেন।
0 মন্তব্যসমূহ
Fateh SSC GD