“শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন”— কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? ওই মুহূর্তে তপন কী সংকল্প নিয়েছিল?
[New Barrackpore Colony Girls' High School]▶ দুঃখের মুহূর্ত : ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় নিজের ছাপা গল্প পড়তে গিয়ে তপন যখন বুঝল গল্পটি ছোটো মেসোমশাই আগাগোড়া বদলে দিয়েছেন, তখন নিজের গল্পে নিজেকে খুঁজে না পেয়ে তপন খুব দুঃখ পেয়েছিল।
▶ তপনের সংকল্প : এই দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যদি আবার কখনও সে নিজের লেখা ছাপতে দেয় তবে কারওর মাধ্যমে নয়, নিজে গিয়ে পত্রিকা অফিসে দিয়ে আসবে। যদি তাতে তার গল্প ছাপা নাও হয়, তবুও সে নিজে দেবে। কারণ, কেউ সুপারিশ করে তার লেখা ছেপে দিয়েছেন এমন কথা যেমন অপমানের, তেমনি কষ্টের বিষয় হল নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়তে বাধ্য হওয়া।
0 মন্তব্যসমূহ
Fateh SSC GD